সারাদেশ

নতুন মাদক এস্কাফসহ গ্রেফতার ৪ 

নিজস্ব প্রতিবেদক: এস্কাফ নামে ফেনসিডিলের মতো নতুন মাদক উদ্ধারসহ চক্রের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের কাছ থেকে ১৮৪ বোতল এস্কাফ ও ২০০ কেজি গাঁজা জব্দ করা হয়।

শনিবার (২৬ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি গুলশান বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। গ্রেফতারকৃতরা হলেন- মো. জুয়েল (৩০), হুমায়ুন কবির (৩০), মো. সাদেক (২৫) ও মো. লিটন (৩৫)।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিলের মতো নতুন মাদক এস্কাফ দেশে ঢুকছে। সেখান থেকে এই মাদক রাজধানী ঢাকাসহ সারাদেশ সরবরাহ হচ্ছে। এমন একটি চালান ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীতে আনার সময় , গোপন সংবাদের রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি গুলশান বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা