সারাদেশ

যশোরে একদিনে শনাক্ত  ৪৭০

নিজস্ব প্রতিনধি, যশোর : যশোরে করোনা শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৯৫১টি নমুনা পরীক্ষায় ৪৭০ জন শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৪৯ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।

যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. মো. রেহনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে মোট ৯৫১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৭০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ ভাগ। এদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৪০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬৯ জনের পজিটিভ ফলাফল এসেছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজে ১১ জনের নমুনা পরীক্ষা করে একজনের পজিটিভ ফলাফল পাওয়া গেছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।

এছাড়া এই সময়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার যশোরে রেকর্ড সংখ্যক ৩৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ৬০১ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৭০ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ৬১ শতাংশ।

এদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোরে টানা তৃতীয় সপ্তাহের লকডাউন চলছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানিয়েছেন, ২৩ জুন মধ্যরাত থেকে এই লকডাউন শুরু হয়। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধি-নিষেধ এলাকাভিত্তিক থেকে জেলাজুড়ে সম্প্রসারণ করা হয়েছে। যা কার্যকর করতে এবার আরও কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। ওষুধের দোকান ছাড়া সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকছে দুপুর ১২টা পর্যন্ত।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা