সারাদেশ

১০৮০ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা রাসিকের

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২১-২২ অর্থবছরের ১০৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে।

শনিবার (২৬ জুন) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক জরুরি সাধারণ সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সভায় ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদিত হয়। বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৫৬১ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৩৭ টাকা ৯৬ পয়সা।

বাজেট সভায় রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, সিটি করপোরেশন পরিচালনায় ৯টি অগ্রাধিকার কর্মকৌশল ঠিক করেছি। সেগুলো হচ্ছে- পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে রুট পর্যায়ে নাগরিক সুবিধার উন্নয়ন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং সবুজায়ন-পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও অপ্রচলিত আয়ের খাত সন্ধানের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি। এছাড়া রয়েছে আরও বিভিন্ন কর্মকৌশল।

তিনি আরও বলেন, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় ২৯৩১ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা ব্যয় সাপেক্ষে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেন। এছাড়া তিনি রাজশাহীর উন্নয়নে অব্যাহতভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা