সারাদেশ

ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাট পৌর শহরের হারাইল এলাকায় পাওনা টাকা নিয়ে বিতণ্ডায় ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত হয়েছেন। নিহতের নাম মোস্তাক হোসেন (৩৪)। ঘাতক ভাগ্নের নাম রাজু আহম্মেদ।

বুধবার (১৬ জুন) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাকের আরেক ভাগ্নে জিম হোসেন (১৮) গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত মোস্তাক পৌর শহরের হারাইল গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে ও আহত জিম একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। আর ঘাতক ভাগ্নে রাজু আহম্মেদ একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, রাজু আহম্মেদ তার মামা মোস্তাককে কিছু টাকা ধার দেন। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ-বিতণ্ডার একপর্যায়ে রাজু ঘর থেকে ধারালো ছুরি এনে মোস্তাকের শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকেন। এসময় রাজুর খালাতো ভাই ও মোস্তাকের অপর ভাগ্নে জিম তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে রাজু তাকেও আঘাত করেন।

কোপানোর সময় তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে রাজুকে আটক করে পুলিশে খবর দেন। এছাড়া তারা আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাককে মৃত ঘোষণা করেন। আর আহত জিমের অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আটক করা হয়েছ এবং মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা