ছবি-সংগৃহীত
সারাদেশ

ভাগনের হাতে প্রাণ গেলো মামার

জেলা প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় ভাগনের রডের আঘাতে মামা মো. সিরাজুল ইসলামের (৫২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম মধ্যপাড়া শিব মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্লার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে মহব্বত মোল্যা সোমবার সন্ধ্যায় মোবাইলে টাকা রিচার্জের জন্য নদীর ওপারে আলীগঞ্জ বাজারে যায়। ফেরার পথে তার দুঃসম্পর্কের ফুফাতো ভাই ও প্রতিবেশি গফফার মোল্যার ছেলে শান্ত মোল্যার সঙ্গে বাগবিতণ্ডা হয় মহব্বতের। পরে তিনি বাড়ি ফিরে তার বাবাকে এ বিষয়ে জানালে, সিরাজুল শান্তকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এসময় শান্ত ক্ষিপ্ত হয়ে তার ৮-১০ জন সহযোগীকে নিয়ে রড ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি হামলা করেন সিরাজুলের ওপর। স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিরাজুল ইসলামের ছেলে মহব্বত হোসেন অভিযোগ করে বলেন, শান্তর রডের আঘাতে আমার বাবা মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। আমি এ হত্যার বিচার চাই।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা