ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রাম-১০ এ আ’লীগের প্রার্থী বাচ্চু

নিজস্ব প্রতিনিধি: সাবেক মন্ত্রী আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন মহিউদ্দিন বাচ্চু।

আরও পড়ুন: চন্দ্রগঞ্জে থানা আ’লীগের ঈদ পূর্ণমিলনী

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (৩ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে মহিউদ্দিন বাচ্চুর নাম চূড়ান্ত করা হয়।

মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

আরও পড়ুন: বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে

গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের তিনবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আফছারুল আমীন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার শূন্য আসনে আগামি ৩০ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা