সারাদেশ

বিয়ের বাজারের কথা বলে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, সিলেট: প্রথমে মোবাইলে পরিচয়। এরপর প্রেম। একপর্যায়ে প্রেমিকাকে বিয়ের আশ্বাস। পরে সোমবার (১৪ জুন) রাতে বিয়ের বাজার করবে বলে বাড়ি থেকে প্রেমিকাকে বের করে দলবেঁধে ধর্ষণ করেন প্রতারক প্রেমিক তাজউদ্দিন (২২)।

সিলেট শহরতলীতে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাজউদ্দিন সোমবার (১৪ জুন) রাতে বিয়ের বাজার করবে বলে বাড়ি থেকে তরুণীকে বের হতে বলেন। কথামতো ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে তাজউদ্দিনের সঙ্গে দেখা করেন। পরে তাজউদ্দিন তাকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে রওয়ানা দেন। এরপর দুই সহযোগীকে নিয়ে অটোরিকশার ভেতরেই ওই তরুণীকে ধর্ষণ করেন তাজউদ্দিন। সহযোগী দুইজন হলেন-জালালাবাদ থানার ইসলামপুর মানসিনগর গ্রামের রজন মিয়ার ছেলে এখলাছুর রহমান (২৭) ও একই থানার নলকট গ্রামের ফুল মিয়াও (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তি আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগীকে সিলেট নগরীর দিকে নিয়ে আসলে তরুণীর কান্না শুনে স্থানীয়রা সিএনজি অটোরিকশাকে আটক করে। পরে ঘটনা শুনে তাজউদ্দিন ও এখলাছুর রহমানকে আটকে রাখে স্থানীয়রা। তবে অটোরিকশাচালক ফুল মিয়া পালিয়ে যান।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা