সারাদেশ

‘প্রধানমন্ত্রী বলেছেন শান্ত থেকে কাজ করতে’

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শান্ত থাকার মেসেজ দিয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) রাত পৌনে ৮টায় ফেসবুক লাইভে এসে তিনি এমনটা দাবি করেন।

কাদের মির্জা বলেন, সন্ধ্যার একটু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মেসেজ দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘তুমি শান্ত থেকে কাজ করো। আর নিজের শরীরের প্রতি যত্ন রাখো। কোম্পানীগঞ্জের সব সমস্যা অচিরেই সমাধান করা হবে।’

তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রকারী একটি চক্র বলাবলি করছে আমাকে নাকি দল থেকে বহিষ্কার করেছে। তবে আমি বলবো- আমাকে বহিষ্কারের বিষয়টা হাস্যকর ভাবে দেখছি। আমাকে কেন বহিষ্কার করবে? আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র-চক্রান্ত হওয়ার পরও আমি শান্ত থেকে সব পরিস্থিতি মোকাবিলা করেছি।’

কাদের মির্জা আরও বলেন, ‘কোম্পানীগঞ্জে যে সমস্যা বিরাজ করছে তা যদি আরও আগে থেকে বিভিন্ন পর্যায় থেকে হস্তক্ষেপ করা হতো তাহলে এর সমাধান আগেই হতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য এ বিষয়ে যাদের দায়িত্ব ছিল তারা হস্তক্ষেপ করেনি।’

এর আগে, বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এক সভায় কাদের মির্জা তার ১৯ অনুসারীকে দিয়ে একটি 'শান্তি কমিটির' ঘোষণা করেন তিনি। এতে হাসান ইমাম বাদলকে আহ্বায়ক ও মো. ইউনুসকে সদস্য সচিব করা হয়েছে।

এদিকে, প্রতিপক্ষের নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে আজ বুধবার সকাল থেকে কোম্পানীগঞ্জে অবরোধ ডেকেছেন কাদের মির্জা।

সান নিউজ/এসএ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা