সারাদেশ

প্রধানমন্ত্রী আমাকে মেসেজ দিয়েছেন : কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি: আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সন্ধ্যার একটু আগে আমাকে মেসেজ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তুমি শান্ত থেকে কাজ করে যাও। নিজের শরীরের প্রতি যত্ন নিও। অচিরেই কোম্পানীগঞ্জের সব সমস্যা সমাধান করা হবে।’

মঙ্গলবার (১৫ জুন) রাতে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র।

কাদের মির্জা বলেন, ষড়যন্ত্রকারী চক্র বলাবলি করছে- আমাকে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টা হাস্যকর। আমাকে কেনো বহিষ্কার করবে? আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র চক্রান্ত হওয়ার পরেও আমি শান্ত থেকে সব পরিস্থিতি মোকাবেলা করেছি।

মেয়র বলেন, আমাদের কোম্পানীগঞ্জে যে সমস্যা বিরাজ করছে তা আরও আগ থেকে বিভিন্ন পর্যায় থেকে হস্তক্ষেপ করা হলে, এর সমাধান হয়ে যেতো।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে খারাপ মানুষদের বের করে দিলে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় না। ঠিক তেমনি আওয়ামী লীগের মধ্যে যে সব অপরাজনীতির হোতারা রয়েছে তাদের বের করে দিলে আওয়ামী লীগের দুর্বল হবে না বরং আওয়ামী লীগ হবে শক্তিশালী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা