সারাদেশ

হরিরামপুরে “অবৈধ চায়না দোয়ারিতে” সয়লাব

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে নদী ও খালে মাছ ধরায় ব্যাপকহারে ব্যবহার হচ্ছে অবৈধ ‘চায়না দোয়ারি’ জাল। উপজেলার বিভিন্ন বাজারে এই জাল বিক্রিও হচ্ছে প্রকাশ্যেই। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নজরদারি ও ব্যবস্থাপনার অভাবে দিন দিন এর ব্যবহার বাড়ছেই।

গত চার দিনে সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার রামকৃষ্ণপুর, বাহাদুরপুর, ঝিটকা, গোপীনাথপুর, আন্ধারমানিক, বলড়া ও ধুলশুড়া পদ্মা ও ইছামতি নদীর বিভিন্ন অংশে শত শত অবৈধ চায়না দোয়ারি জাল দিয়ে মাছ ধরছে। বাঁশের খুঁটি মাটিতে পুঁতে জাল বেঁধে রাখা হয়। সারাদিনে ২/৩ বার জাল থেকে মাছ বের করতে দেখা যায়।

মৎস্য ও প্রাণীবিজ্ঞানীদের মতে, এ জাল বা ফাঁদ বিল,নদী-নালা, খাল ও মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদের জন্য বিরাট হুমকির। মৎস্য সম্পদ রক্ষায় তারা দ্রুত এ জালের ব্যবহার বন্ধের পরামর্শ দিচ্ছেন।

জেলেরা জানান, চায়না দোয়ারি এক ধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা; ছোট ছোট খোপের মতো। মূল্য পাঁচ-আট হাজার টাকা। এ জালে সহজেই প্রচুর মাছ ধরা পড়ে। এজন্যই দিন দিন এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, উপজেলার ঝিটকা, বলড়া, আন্ধারমানিক ও নয়ারহাট বাজারে প্রকাশ্যে বিক্রি হয় এসব অবৈধ চায়না দোয়ারি। জেলেরা বলেন, চায়না দোয়ারি যদি অবৈধই হয়, তাহলে দোকানদাররা তা প্রকাশ্যে বিক্রি করেন কিভাবে?

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, চায়না দোয়ারি নিষিদ্ধ এমন কোন লিখিত নির্দেশনা নেই। তবে জালের ফাঁসের ব্যাস অনুযায়ী এ জাল অবৈধ। আমরা দ্রুতই সরেজমিনে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, চায়না দোয়ারি অবৈধ কিনা আমার জানা নেই তবে ‘যদি অবৈধ হয় তাহলে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘চায়না দোয়ারি সম্পূর্ণ অবৈধ। উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের চায়না দোয়ারির বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট করার কথা। আমি উপজেলা মৎস্য কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে এক্ষুনি বলে দিচ্ছি।’

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা