পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
সারাদেশ

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় এলাকায় মেসি ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (৫০) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত শ্রমিক।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রবিউল ইসলাম নীলফামারীর ডোমার উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, ধান কাটার শ্রমিক হিসেবে ডোমার উপজেলার মির্জাগঞ্জ থেকে একটি হাইস মাইক্রোবাসে করে নওগাঁর আত্রাইয়ে আসছিলেন কয়েক শ্রমিক। পথে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী মেসি ট্রাক্টরের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা সব যাত্রীই আহত হন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা