সারাদেশ

মামুনুলের পক্ষে স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন ইমাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকুরিচ্যুত হয়েছেন বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুর্শিদুল ইসলাম।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মসজিদ কমিটির সভাপতি ডা. হাসানুল হাছিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি তিনি হাতে পেয়েছেন। মুর্শিদুল ইসলাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের গোলাম রহমানের ছেলে।

জানা গেছে, মুর্শিদুল ইসলাম প্রায় ১২ বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে ইমামতির চাকরি করেন। একই সঙ্গে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে পরিবার পরিজন নিয়ে অবস্থান করেন।

এ অবস্থায় ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে রাখে স্থানীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ওই দিনই ইমাম মুর্শিদুল ইসলাম তার ফেসবুক প্রোফাইল তেকে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেন।

বিষয়টি নজরে আসে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও সরকারি দলের স্থানীয় নেতাকর্মীদের। এ ঘটনায় ওই দিনই মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ বিষয়টি নিয়ে ১৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও সরকারি দলের স্থানীয় নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈঠক বসেন। ওই বৈঠকে সর্ব সম্মতিক্রমে ইমাম মুর্শিদুল ইসলামকে চাকুরিচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে মুর্শিদুল ইসলাম বলেন, ‘মাওলানা মামুনুল হকের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। কিন্ত সেই স্ট্যাটাসে আপত্তিকর কিংবা সরকারবিরোধী কথা ছিল না।

এরপরও ভুল স্বীকার করে ফেসবুক থেকে সেই স্ট্যাটাস মুছে ফেলেছি এবং মসজিদ কমিটির সদস্যদের কাছে ক্ষমা চেয়েছি। কিন্ত তারা আমাকে ক্ষমা না করে চাকুরিচ্যুত করেছেন।’

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব বলেন, ‘মসজিদ কমিটির সদস্য, উপজেলা প্রশাসন ও সরকারি দলের নেতাকর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী মুর্শিদুল ইসলামকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে সরকারি বাসা ছেড়ে দেয়ার তাগিদ দেয়া হয়েছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা