সারাদেশ

ভোলায় দোকানপাট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,ভোলা : স্বাস্থ্যবিধি মানবো দোকানপাট খুলবো’‘আমাদের দাবি মানতে হবে দোকানপাট খুলতে হবে শ্লোগানে ভোলায় মানববন্ধন কর্মসূচী পালন করেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা ।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে জাহাঙ্গির প্লাজা,তালুকদার ভবন,রানী প্লাজা,জিয়া সুপার মার্কেট এর শতাধিক ব্যবসায়ীরা এই কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, গতবছর করোনায় লকডাউন থাকার কারণে ভোলার ব্যবসায়ীদের কোটি কোটি টাকা লোকসান গুণতে হয়েছে। এবারও লকডাউনের অজুহাতে মার্কেট বন্ধ থাকলে সবাইকে পথে বসতে হবে। এখন স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মার্কেট খুলে দিতে হবে। এক্ষেত্রে সকাল ৯ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিতে পারে সরকার।

চৌধুরী প্লাজার শপিং কর্নার এর কাপড় ব্যবসায়ী মিজানুর রহমান জিতু বলেন, গত বছর পহেলা বৈশাখ ও ঈদের আগে মার্কেট বন্ধ ছিল। কোনো ব্যবসা করতে পারেননি। এবারো পহেলা বৈশাখে বন্ধ ছিলো এখনও বন্ধ এতে বড় ধরনের লোকসানে সম্মুখীন ব্যবসায়ীরা। গত বছরের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই নতুন এই পরিস্থিতি পথে বসিয়ে দেবে বলে আশঙ্কা তাদের।

ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন ,দীর্ঘদিন ধরে দোকান পাঠ বন্ধ । এতে করে আমরা ব্যবসায়ীরা অনেক লোকশানের মধ্যে আছি। ব্যাংক ঋণ, স্বর্ণলংকার বন্ধক ও সুদে টাকা এনে ঈদকে সামনে রেখে ব্যবসায় বিনিয়োগ করেছেন। লকডাউনে মার্কেট বন্ধ রাখায় আমাদের ঋণ দিন বেড়েই চলছে। সরকারকে অবশ্যই ব্যবসায়ীদের লোকসানের দিকটাও বিবেচনা করে সীমিত পরিসরে রমজানের বাকি দিন গুলোর জন্য দোকান পাট খুলে দেয়ার আহ্বান জানাই ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা