সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বিঘ্নিত 

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-আগরতলা আন্তর্জাতিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সময় তিতাস গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে লাইনটি বন্ধ রেখেছে তিতাস গ্যাস কৃর্তপক্ষ। যার কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেশ কিছু এলাকার আবাসিক গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে লিকেজের এ ঘটনাটি ঘটে।

তবে বিকল্প পাইপ লাইন থাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়নি। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, আশুগঞ্জ-আগরতলা আন্তর্জাতিক মহাসড়ক চার লেনের উন্নীতকরণ প্রকল্পে ভেকু মেশিনে মাটি খুঁড়ার সময় অসাবধানতাবশত তিতাস গ্যাস পাইপ লাইন ফেটে লিকেজের সৃষ্টি হয়।

খবর পেয়ে তিতাস কৃর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা