সারাদেশ

ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান: বান্দরবানের আলীকদমে ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার তারাবুনিয়া এলাকার এবিএম নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সায়েদ ইকবাল।

তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অপরাধে ২০১৩ এর ৬ ধারার অপরাধে ১৬ ধারা মোতাবেক এবিএম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় ইটভাটায় কোনো প্রকার জ্বালানী কাঠ ব্যবহার না করাসহ ইট বানানোর কাজে ফসলি জমি ও পাহাড় কেটে মাটি না নেওয়ার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, এর আগে ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) ইউবিএম নামের অন্য এক ইটভাটার মালিককে অবৈধভাবে পাহাড়কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

সান নিউজ/আরএস


Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা