সারাদেশ

দুরারোগ্য ব্যধিতে ভাওয়াইয়া শিল্পী পরেশ 

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : ‌‍‍‌‘এই গরিবের খবর লইছেননি ও মেম্বার সাইব' এই গান দিয়েই পরেশের পরিচয় গানের জগতে, এই গানই এখন পরেশের জীবন সায়াহ্নের কালের সাক্ষী।

কৃষক পরিবারে জন্ম নেবার পর থেকেই হাতে-কলমে অক্ষর শেখার বয়স শেষ হতে না হতেই জীবন সংগ্রামে নাম লেখায় পরেশ চন্দ্র রায়। হারমনি-তবলায় ও বাংলা ঢোলে, মঞ্চে উত্তরের গান গেয়ে হাজারো মানুষের ভক্ত হয়ে ওঠা মানুষটি আজ শুধুই বাঁচার জন্য হাহাকার। ৪৩ বছরের পরেশের শরীরে পেইনক্রিয়াসে পাথর ধরা পরেছে। চিকিৎসকরা জানিয়েছেন দেশে এই রোগের চিকিৎসা থাকলেও ব্যয়বহুল ও ঝামেলার এবং উন্নত চিকিৎসার জন্য ভারতই উত্তম । ভারতে যাবার জন্য ইতিমধ্যই পার্সপোর্টের কাজ করতে দিয়েছে। কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন ভারতে চিকিৎসার টাকা কোথা থেকে পাবে?

পরেশের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রাজারাম ক্ষেত্রী গ্রামে। সংসার জীবনের শুরুতেই জমজ দুটি ছেলে সন্তান জন্ম নেয় ও এভাবে পরপর তিনটি ছেলে সন্তান মারা যায়। এর কিছুদিন পর একটি মেয়ে সন্তান তাদের ঘরে জন্ম নেয়, মেয়েটি এখন কলেজে পড়ছে।

উলিপুর এনএসআমিন স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন পরেশ কিন্তু করোনায় এখন তাও বন্ধ।বাংলাদেশ বেতার রংপুরে ২০০৪ সাল থেকে ভাওয়াইয়া ও পল্লীগীতিতে এ-গ্রেডের শিল্পী হিসেবে কাজ করে আসছে পরেশ । গত এক বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিধ্বস্ত জীবন। এখন দুই শতকের জমিতে একটি ঘরের ভেতরে বেঁচে থাকা পরেশের ঔষধের টাকা সংগ্রহ করাও অসম্ভব হয়ে পড়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা