সারাদেশ

করোনায় ১১ রোহিঙ্গার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি শিবিরের বিভিন্ন ক্যাম্পে এখন পর্যন্ত ৫০১ জন রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১১ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের স্বাস্থ্য সমন্বয়ক ডা. আবু মোহাম্মদ এইচ তোহা। তিনি বলেন, সরকারি-বেসরকারি সংস্থাগুলো ক্যাম্পে করোনা সংক্রমণ প্রতিরোধে চেষ্টা করে যাচ্ছে। তবুও এর মধ্যে ৫০১ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছে। গত রোববার (১৮ এপ্রিল) পর্যন্ত করোনায় মারা গেছে ১১ জন রোহিঙ্গা। যারা আক্রান্ত হচ্ছে তাদের দ্রুত আইসোলেশন করা হচ্ছে।

এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি। মারা গেছে ৮৮ জন। রোহিঙ্গাসহ আক্রান্তরা বিভিন্ন স্থায়ী-অস্থায়ী আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫২৪ জন ছিল। যার মধ্যে সদর উপজেলায় শনাক্ত ৩ হাজার ৭১০ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বলেন, কক্সবাজার জেলায় আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ। তবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সংক্রমণ ঠেকানোর।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আবারো করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন। একই সঙ্গে পুলিশ র‌্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা