সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় মমেছা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় এক নারীর আত্মহত্যা

মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে পাঁচবিবি উপজেলার বাগজানা খায়ের মণ্ডল পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মমেছা বেগম পাঁচবিবি উপজেলার বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

আরও পড়ুন: চাঁদাবাজির দায়ে ২ সাংবাদিক গ্রেফতার

ওসি মোক্তার হোসেন বলেন, মমেছা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি ভোরে বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববতী রেল লাইনের দিকে ঘুরতে যান। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঐ বৃদ্ধা মারা যান।

তিনি আরও জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা