সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে মো. ওসমান গনি (৬২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আরও পড়ুন : ট্রাকে গুলিতে চালক আহত

বুধবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ওসমান গনি নলডাঙ্গার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আইনজীবী আনিসুর রহমান জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী রোকেয়া বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ওসমান গনি। কিন্তু রোকেয়া বেগমের বাবার আর্থিক অস্বচ্ছলতা থাকায় ৫ হাজার টাকা দেওয়ার পরে আর টাকা দিতে পারে না। কিন্তু ওসমান গনির আরও ৫০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকেন। পরে ২০১৩ সালের ২১ আগস্ট ক্ষীপ্ত হয়ে স্ত্রী রোকেয়া বেগমের গলায় শাড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী ওসমান গনি।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. একাব্বর হোসেন নলডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুন : ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ওসমান গনিকে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা নিহতের ভাই মামলার বাদী পাবেন বলে জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি ওই কৌঁশুলি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা