ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাক-ট্রেনের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে রেললাইনে ট্রাক-ট্রেনের সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় কেওয়াখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান বলেন, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় কেওয়াটখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক লাইনের ওপরে উঠে পড়লে ট্রেনটি- ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন : অস্ত্রসহ ৩ আরএসও সদস্য গ্রেফতার

রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক জানান, একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও ২ জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ লোকোশেড ইনচার্জ আলাউদ্দিন বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা