ছবি-সংগৃহীত
সারাদেশ

সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. তালেব উদ্দিন (৬২) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা

সোমবার (৯ অক্টোবর) ভোর ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তালেব সুনামগঞ্জের জগন্নাথপুর থানার খাগাউড়া গ্রামের আ. গনির ছেলে। জগন্নাথপুর থানায় একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। তার মামলা নং-১৪/৯৮, জি আর- ৬১/৯৭, ধারা-৩০২/ ৩৪ রুজু ছিল।

কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, রোববার রাত ৩ টা ১০ মিনিটে তালেব হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকাল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মেঘনায় আরও ৩ মরদেহ উদ্ধার

মুলত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তালেব দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ১ অক্টোবরও তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে ৪ অক্টোবর কারাগারে ফেরেন। এরপর রোববার রাতে আবার অসুস্থ হয়ে পড়েন।

জানা যায়, ২০১২ সালের ৬ জুন তাকে সিলেট জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা