সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জে ট্রাকচালক ও হেলপার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : মিরপুরে ছিনতাইকারী গ্রেফতার

সোমবার (৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন একজন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার বড়াকৈর গ্রামের বদর উদ্দিন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের মো. ইসলাম ওরফে কালু, একই গ্রামের ইয়াকুব আলী শেখ ও গাজীপুরের জয়দেবপুর উপজেলার হারবাইদ গ্রামের বিল্লাল শিকদার।

আরও পড়ুন : নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের বাবু মিয়া, ভোলার লালমোহন উপজেলার কলমা গ্রামের শাহ আলম, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের বাবুল শেখ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের শাহাদাৎ হোসেন ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের আখের আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৬ আগস্ট সাতক্ষীরার ভোমরাস্থল বন্দর থেকে পাথর নিয়ে ট্রাকচালক জয়নাল (৪০) ও হেলপার রুবেল (২৮) গাজীপুরের শ্রীপুর যাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে আসামিরা মানিকগঞ্জ থেকে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এরপর ট্রাকচালক ও হেলপারকে হত্যা করে তাদের মরদেহ রাতেই মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ব্রিজের কাছে ফেলে ট্রাক নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন ৭ আগস্ট ঘিওর থানার পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন ও ট্রাকচালক জয়নালের ভাই হারুনর রশিদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

আরও পড়ুন : তিস্তায় মিলল ভারতীয় নারীর লাশ

আলোচিত এই হত্যার মামলাটি প্রথমে ঘিওর থানা পুলিশের এসআই এনামুল হক ও পরে মামলাটি তদন্ত করেন ডিবির এসআই আব্দুস সালাম। তদন্ত শেষে নয়জনকে আসামি করে ২০১১ সালের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা বিভিন্ন সময় আদালত থেকে জামিন নিয়ে পলাতক হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা