ছবি-সংগৃহীত
সারাদেশ

ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট নামপাড়ায় রাস্তায় ওয়াসার কাজ করার সময় গ্যাস লাইনে আগুন লেগে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : ট্রেনে প্রধানমন্ত্রীর সঙ্গী ১১ জন

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৭ টায় নামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সিয়াম (২০), মেহেদী (২৩), জুয়েল (২১), মুমিন (২২) ও দেলোয়ার (২৪)।

জানা গেছে , তারা ঠিকাদারের মাধ্যমে ওয়াসার কাজ করেন। সকালে ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন।

আরও পড়ুন : বিস্ফোরণে শিশুসহ মা-বাবা দগ্ধ

সে সময় সেখানে তিতাসের গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে।

দগ্ধ ৫ জনের মধ্যে ১ জন লাইটার দিয়ে আগুন ধরাতেই এ বিস্ফোরণ হয়। তাতে সবার শরীরই কম-বেশি ঝলসে যায়।

পরে তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ হওয়া ৫ জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা