ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাকে গুলিতে চালক আহত

জেলা প্রতিনিধি: রাঙামাটির সদর উপজেলায় দেপ্পোছড়ি এলাকায় ট্রাকে গুলিতে সৈয়দ আলম (৩২) নামে এক চালক আহত হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে দেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে ।

স্থানীয়রা জানায়, কাঠবোঝাই ট্রাকটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। সে সময় গাড়ির চালকের পায়ে গুলি লাগে।কাঠ ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক আবু বক্কর জানান, দীন ইসলাম নামের এক কাঠ ব্যবসায়ীর গাড়ি ছিল এটি। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে দেপ্পোছড়িতে এ ঘটনাটি ঘটে। আমরা জানি না কারা এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন : ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানিয়েছেন, গাছের গাড়িটিতে দুর্বৃত্তরা গুলি করেছে। ট্রাকের চাকায় ও চালকের পায়ে গুলি লেগেছে। চালক বর্তমানে রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা ঘটনাস্থলে আছি।

রাঙামাটি ট্রাক চালক সমিতির সদস্যরা শহরের ট্রাক টার্মিনাল এলাকায় প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে আন্দোলন করছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা