ছবি-সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধায় এক নারীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাজেদা বেগম (৪২) নামের এক নারী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় রব্বানী সরকার (৪২) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : চাঁদাবাজির দায়ে ২ সাংবাদিক গ্রেফতার

সোমবার (৯ অক্টোবর) রাতে রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত রব্বানী উপজেলার দাউদপুর গ্রামের সৈয়দ জামানের ছেলে।

পুলিশ জানান, ২২ বছর আগে বড় দাউদপুর গ্রামে মাজেদা বেগমের বিয়ে হয়েছে, দাম্পত্য জীবনে তার ২মেয়ে রয়েছে। কয়েক বছর আগে তার স্বামী মারা যান। পরে প্রতিবেশী রব্বানী সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। রব্বানীও বিবাহিত। তারা বিভিন্ন সময় একসাথে বাইরে ঘুরতে যান।

আরও পড়ুন : লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রব্বানী বাড়িতে এসে স্ত্রী হিসেবে স্বীকৃতি চান দাবি করেন তিনি। এ সময় রব্বানী বিভিন্ন কথা বলে তাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইঁদুর মারার ওষুধ খেয়ে রব্বানী সরকারের বাড়ির উঠানে আত্মহত্যা করেন তিনি।

এরপর নিহত মাজেদার মেয়ে রেখা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে আসামি রব্বানী সরকারকে গ্রেফতার করে।

আরও পড়ুন : সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম জানান, এ ঘটনায় রব্বানী সরকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা