সারাদেশ

ধামইরহাটে গমের বাম্পার ফলন ও ন্যায্য মূল্যে কৃষকের মুখে হাসি

আব্দুল্লাহ হেল বাকী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এবার গমের ফলন ও দাম বেশি পেয়ে কৃষকের মুখে হাসি ফুটে ওঠেছে। অন্যান্য বারের তুলনায় এবার উচ্চ ফলনশীল গম বীজ বপন করায় ফলন অনেক বেশি হয়েছে। বাজারে বর্তমানে প্রতি মণ এক হাজার দুইশত টাকা দরে কেনাবেচা চলছে। গমের ফলন ও দাম বেশি হওয়ায় আগামীতে গম চাষ বৃদ্ধি পাবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ধামইরহাট উপজেলায় প্রায় এক হাজার ৫শত ৪৫ হেক্টর জমিতে কৃষক গম চাষ করেন। অধিকাংশ জমিতে কৃষক উচ্চ ফলনশীল জাত হিসেবে পরিচিত বারি-৩০ ও ৩৩ রোপন করেছে। এছাড়া বারি-২৫,২৬,২৮,২৯,৩১,৩২ জাতের গম চাষ করা হয়েছে। এবার আবহাওয়া গম চাষের অনুকূলে এবং কৃষি বিভাগের সঠিক তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করায় গম গাছের কোন রোগ বালাই ছিল না। বর্তমানে পুরোদমে গম মাড়াই কাজ চলছে।প্রতি একরে উচ্চ ফলনশীল রাবি-৩০ ও ৩৩ জাতের গম প্রায় ৪০ মণ হারে ফলন হয়েছে।

উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত অমরপুর গ্রামের গম চাষি মো.আব্দুল গোফ্ফার বলেন,উপজেলা কৃষি বিভাগ থেকে তিনি এবার বারি-৩৩ জাতের গমের বীজ ও সার সহায়তা পেয়েছেন। গম বীজ সংরক্ষণের জন্য কৃষি বিভাগ থেকে তাকে বস্তা সেলাই মেশিন,আর্দ্রতা মাপার যন্ত্র দেয়া হয়েছে। গত বছরও তিনি গম উৎপাদন করে বীজ সংরক্ষণ করে প্রতি মণ দুই হাজার টাকা দরে স্থানীয় কৃষকদের কাছে বীজ বিক্রি করেন। তার গ্রুপে ১৫ জন কৃষক মিলে চার একর জমিতে গম চাষ করেছেন। এ জাতের গমের শীষ অনেক লম্বা এবং দানা মোটা। এছাড়া এ জাতের গম গাছে ব্লাস্ট রোগ হয়না এবং প্রচন্ড তাপ সহনীয় হওয়ায় অনেক সহজে চাষাবাদ করা যায়। একর প্রতি তার ফলন হয়েছে প্রায় ৪০ মণ। বাজারে বর্তমানে প্রতিমণ গম এক হাজার ২শত টাকা দরে কেনাবেচা চলছে। তবে তারা গম সংরক্ষণ করে আগামীতে বীজ হিসেবে বিক্রি করবেন। এতে স্থানীয়ভাবে কৃষকদের মাঝে উন্নতমানের গম বীজ প্রদান করা যাবে। গমের বাম্পার ফলন ও গম বীজ ব্লক পরিদর্শন করতে গত ২২ মার্চ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ মো.শামসুল ওয়াদুদ এবং প্রকল্পের মনিটরিং অফিসার মো.জাহাঙ্গীর আলম প্রামানিক উপজেলার অমরপুর গ্রামে আসেন। এছাড়া তিনি নমুনা গম কর্তন কর্মসূচী উদ্বোধন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.শাপলা খাতুন বলেন, বর্তমানে ভূগর্স্থ পানির ব্যবহার কমাতে সরকার কৃষককে গম চাষে বেশি উৎসাহিত করছে। বোরো ধান চাষ করতে প্রচুর পানি সেচ দিতে হয়। পক্ষান্তরে মাত্র তিন থেকে চার বার পানি সেচ দিতে হয় গমে। বর্তমানে বারি-৩০ ও ৩৩ জাতের উচ্চ ফলনশীল গম বীজ আসায় কৃষকরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ গম চাষ করে বেশ লাভবান হচ্ছেন। একই জমিতে আমন ধান কাটার পর গম চাষ এরপর আকাশের পানি ব্যবহার করে বর্ষালী ইরি ধান চাষ সহজে করা যায়। এতে কৃষক এক জমিতে বছরে তিন ফলস ফলাতে পারছে। তাছাড়া গম চাষে উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে উপজেলার ৬৪ জন কৃষককের মাঝে গম বীজ ও বীজ সার সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ৮টি কৃষক গ্রুপ রয়েছে। প্রতি গ্রুপে ১৫ জন কৃষককে উন্নত মানের গম বীজ সংরক্ষণের জন্য প্রশিক্ষণ,গম বীজ ও বীজ সার সহায়তা,বীজ রাখার বস্তা,বস্তা সেলাইয়ের জন্য মেশিন,আর্দ্রতা মাপার যন্ত্র প্রদান করা হয়েছে। যাতে কৃষকরা এসব বীজ সংরক্ষণ করে পরবর্তীতে স্থানীয় কৃষকদের মাঝে বীজ হিসেবে বিক্রি করতে পারেন। এ প্রকল্পে ব্যাপক সাড়া পড়েছে। বর্তমানে এলাকার কৃষকগণ স্থানীয়ভাবে গম বীজ উৎপাদন ও সংরক্ষণ করছেন। আগামীতে এ এলাকায় বিপুল পরিমাণ জমিতে গম চাষ হবে।


সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা