সারাদেশ

নরসিংদীতে লকডাউনে কঠোর প্রশাসন 

শরীফ ইকবাল রাসেল, (নরসিংদী প্রতিনিধি) : করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের দ্বিতীয় লকডাউন কার্যকরী করতে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অপ্রয়োজনে মানুষ যাতে বাইরে বের না হয়, সকলে যেনো মাস্ক ব্যবহার করে, রাস্তায় অযাচিত যানবাহন ঠেকাতে ও বাজারের দ্রব্যমূল্য ও বাজার মনিটরিংসহ সরকারি বিধিমালা পালনে এবার কঠোরতম ভূমিকায় জেলা প্রশাসন।

এ লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমসহ শুধুমাত্র জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে চার থেকে পাচঁটি ভ্রাম্যমান আদালদ পরিচালিত হচ্ছে। এছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) সমন্বয়ে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযান পরিচালনায় প্রধানত মানুষকে সচেতন করাই মূল লক্ষ বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারকগণ। এতে অপরাধের ধরণ অতিরিক্ত হলে জেল জড়িমানাও করা হচ্ছে। আবার মামলা দায়েরের মাধ্যমে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে জড়িমানার অর্থ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনার দ্বিতীয় ধাপ কিন্তু পূর্বের থেকে তীব্রতর হচ্ছে। ফলে দিনি দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা বাস্তবায়নে মাঠে জেলা প্রশাসন সরকারের আদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

এরই অংশ হিসেবে লকডাউনের দ্বিতীয় দিনে (বৃহস্পতিবার) জেলা প্রশাসনের দশটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৭ টি মামলায় ৪৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা আদায় করেন। এসব মামলায় ৫৭ জনকে অভিযুক্ত করা হয়।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিতকরণে জেলার ৬ উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিনব্যাপি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০টি মামলায় ৩০জনকে একুশ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া রায়পুরা উপজেলায় ৪টি মামলায় পাঁচ হাজার দুশত টাকা, পলাশে ১টি মামলায় পাঁচশত টাকা, শিবপুরে ১৩টি মামলায় বারো হাজার নয়শত টাকা, বেলাব উপজেলায় ১৭ টি মামলায় তেইশ হাজার চারশত টাকা ও মনোহরদীতে ৮ টি মামলায় দুই হাজার চারশত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক জানান, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায়, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য জনস্বার্থে ভ্রাম্যমান আদালত আইন-২০০৯ এর তফসিলভুক্ত বিভিন্ন আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা