সারাদেশ

বিধিনিষেধে অমান্য ৪৭ বাস আটক

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: করোনা সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত লকডাউনের নিয়ম অমান্য করে দূরপাল্লার বাস চলাকালে গাজীপুরে ৪৭টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত থেকে শুক্রবার (৬ আগস্ট) দুপুর পর্যন্ত দূরপাল্লার বাসগুলো মহাসড়ক করে পুলিশ।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাতটি দূরপাল্লার যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। এসব বাসের বিরুদ্ধে মামলা দেয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে বাসগুলো ছেড়ে দেয়া হবে।

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা ও মৌচাকসহ বিভিন্ন এলাকা থেকে ৪০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। রাতের বেলায় বিধিনিষেধ শিথিল থাকায় এ সুযোগে কিছু দূরপাল্লার বাস মহাসড়কে চলাচল করে। পরে রাতে চেকপোস্ট বসিয়ে ৪০টি দূরপাল্লার বাস আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে বাসগুলো ছেড়ে দেওয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা