সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার

শামীম রেজা, (মানিকগঞ্জ প্রতিনিধি) : লকডাউনের তৃতীয় দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি প্রয়োজনে চলছে তিনটি ফেরি। নানা অজুহাতে শুক্রবার (১৬ এপ্রিল) ঘাটে আসছে মানুষ। ঝুঁকি নিয়ে ট্রলারে পার হচ্ছেন অনেকে।

জরুরি প্রয়োজনে ৩টি ফেরি চালু থাকলেও ঘাট কর্তৃপক্ষ যাত্রী বহনে কড়াকড়ি করছে। এতে ঝুঁকি নিয়ে ট্রলারে ২০টাকার ভাড়া ২০০ টাকা দিয়েও পার হতে দেখা যায়। লকডাউনে সামাজিক দূরত্ব তো মানছেই না বরং গাদাগাদি করে ট্রলারে পার হচ্ছেন অনেকে। ঘাট এলাকায় মানুষের ভিড় লেগে থাকতেও দেখা যায়। এ সময় অনেকে মাস্ক ছাড়াও ঘোরাঘুরি করছে ঘাট এলাকায়। ঘাটে আসা মানুষ দিচ্ছেন নানা খোঁড়া অজুহাত।

কালাম নামের একজন জানান, রাতে সব ফেরি চলার খবর পেয়ে আসলাম আর এখন দেখি ফেরিতে যাত্রী বহন করছে না। ফেরি ছাড়ছে দীর্ঘ সময় পরপর। তাই ২০০ টাকা দিয়ে ট্রলারে যাচ্ছি।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানায়, জরুরি প্রয়োজনে ৩টি ফেরি চলাচল করছে। কোনো যাত্রী বহন করা হচ্ছে না। আমরা সরকারি নির্দেশ মানছি। কেউ ঘাটে আসলে আমরা কী করব।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা