সারাদেশ

রান্না ঘরের মেঝে খুঁড়ে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরতলি মোল্লা তেঘড়িয়া ক্যানালপাড়া এলাকায় রান্নাঘরের মেঝে খুঁড়ে রিমি খাতুন (২২) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় এক প্রতিবেশীর দেওয়া তথ্যে গৃহবধূর লাশ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

নিহত রিমি খাতুন হোটেল শ্রমিক আলামিন (২৫) এর স্ত্রী । লাশ উদ্ধার করার পর থেকে আলামিন এর ফোনে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করেও স্বামী তাকে পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আলামিন তার স্ত্রী রিমিকে হত্যা করে মাটি চাপা দিয়ে পালিয়ে যান।

জানা যায়, প্রতিবেশী রুবিনা খাতুন রাতে ওই বাড়ির টিউবওয়েলে পানি আনতে গিয়ে দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

বাড়ির মালিক মুরাদ হোসেন জানান, গত ফেব্রুয়ারি মাসে খোকসা উপজেলার বাসিন্দা হোটেল শ্রমিক আলামিন (২৫) এক হাজার টাকা মাসিক চুক্তিতে বাসাটি ভাড়া নেন। বাসায় আলামিন ও তার স্ত্রী রিমি থাকতেন।

তিনি বলেন, আলামিন শহরের মজমপুর গেটে জাহাঙ্গীর হোটেলে মিষ্টি বানানোর কারিগর হিসেবে কাজ করতেন। গত এক মাস যাবৎ ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকলেও বাসাতে ফিরতেন না।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত জানান, লাশটি হোটেল শ্রমিক আলামিনের স্ত্রীর বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ। পুলিশের ধারণা- পারিবারিক কলহের জেরে আলামিন তার স্ত্রী রিমিকে হত্যা করে মাটি চাপা দিয়ে পালিয়ে যান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা