সারাদেশ

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে শওকত আজিজ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১০ এপ্রিল) সকালে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ীর ভুঁয়াই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জুড়ী থানা পুলিশ জানায়, রাজনগর উপজেলার ইটা চা বাগানের বাসিন্দা আহসান আলীর পুত্র শওকত আজিজ সকালে জুড়ীর উদ্দেশ্যে তার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন। জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের ভুঁয়াই বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই শওকত মারা যান।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়ার শেষে শওকতের লাশ পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা