সারাদেশ

রাঙামাটিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল, হাট বাজার খোলা রাখার কথা থাকলেও কেউ মানছে না স্বাস্থ্যবিধি। এছাড়াও স্থানীয় গণপরিবহনেও মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। যে যার মত করে মনগড়াভাবে চলাফেরা করছে।

এদিকে, প্রশাসনের মোবাইল কোর্ট দেখলে পাবলিক লড়েচড়ে বসে। মোবাইল কোর্ট চলে গেলেই যেই সেই। রাঙামাটির দোকানপাট, শপিংমল ও হাটবাজারে প্রতি মিনিটে মিনিটে স্বাস্থ্যবিধি লংঘন হচ্ছে। যার ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলা সদরে কোভিড-১৯ প্রতিদিনই পজিটিভ হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের মধ্যে হাটবাজারগুলোতে জনসমুদ্র সবাই আছেন কেনা কাটায় ব্যস্ত। কেউ কারও কথা শুনতে রাজি না। কারও করোনাভাইরাস নিয়ে মাথা ব্যথা নেই। শারীরিক দূরত্ব ও সামাজিক দূরত্ব মানছে না ক্রেতা বিক্রেতা উভয়ই।

এদিকে, আগামী সোমবার (১২ এপ্রিল) উপজাতি সম্প্রদায়ের বিজু ও পহেলা বৈশাখ ঘিরে বনরুপা কাচাবাজার, রির্জাভ বাজার, টিএন্ডটি সড়ক ও কুতুকছড়ি বাজারে কেনাকাটায় মানুষের ঢল। দেখলে বুঝা যাবে না এটি কি করোনাকালীন বাজার নাকি স্বাস্থ্যবিধি মেনে চলা বাজার। উপজাতি সম্প্রদায়ের লোকেরা মনে হয় করোনা কি জিসিন তা ভুলে গেছে। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত।

বাজার করতে আসা টমেটো চাকমা বলেন, পরশু আমাদের বিজু তাই যত সামান্য বিজুরবাজার করতে এসেছি। অপরদিকে, শুনেছি আগামী ১৪ এপ্রিল সরকার কঠোর লকডাউন দেবেন সে জন্য বেশি করে বাজার সদায় করতে এসেছি। আমার মত সবাই কেনাকাটা করতে এসেছে। লকডাউনে তো ঘরে থেকে বের হতে পারবো না।

তিনি আরও বলেন, গত বছর বিজু পালন করতে পারিনি, এবারও বিজু পালন করতে পারব না। তাই মনে অনেক কষ্ট। তবে যতটুকু পারি ঘরের মধ্যে পরিবার পরিজন নিয়ে বিজু পালন করবো।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা তথ্য অফিস এবং রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি জন সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে শহরের মধ্যে প্রতিদিনই মাইকিং করতে দেখা গেছে। এত স্বাস্থ্য সচেতনতার পরও পাবলিক স্বাস্থ্যবিধি মানতে নারাজ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা