সারাদেশ

ধান খাওয়ায় পুড়িয়ে মারল ৩৩টি পাখির ছানা

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ায় অমানবিকভাবে ৩৩টি বাবুই পাখির ছানা পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের জালাল সিকদারের ক্ষেতের ধান খাওয়ায় তিনি ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় বাশের মাথা কাপুড় পেচিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে পাখির নীড়ের ভিতরে থাকা ৩৩টি বাবুই ছানা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় জুলহাস মল্লিক বলেন, নিষ্ঠুর এই ঘৃণ্য কাজ একজন মানুষ করতে পারে তা ভাবতেই অবাক লাগে। বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে।

এলাকার পাখিপ্রেমী অভিজিৎ বলেন, শনিবার বন বিভাগ ঝালকাঠিকে লিখিতভাবে অভিযোগ আকারে জানানো হয়েছে। এ ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান এলাকাবাসী।

ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল বলেন, মৌখিক অভাযোগ পেয়েছি, এটা যদিও খুলনা বন ও বণ্যপ্রানী বিভাগের আওতায়। আমাদের ঝালকাঠি অফিস হলো সামাজিক বন বিভাগের। তবুও আজ আমি ঘটনাস্থলে যাবো।

বাবুই পাখির নীড়ে আগুন দেয়ায় অভিযুক্ত জালাল সিকদার বলেন, আমার ক্ষেতে ধান প্রতিদিন পাখিতে খেয়ে ফেলায় আমি আর্থিক লোকসানের দিকে যাচ্ছিলাম। মাথা গরম থাকায় বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা