সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত
সারাদেশ

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : দক্ষিণ সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে উপজেলার ডুংরিয়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জমি-জমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এ সময় গুরুতর আহত হয় আব্দুল তাহিদ ও রিপন মিয়া। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচার আঘাতে ভাতিজা এবং ভাতিজার আঘাতে চাচার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা