ছাত্রলীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় ওসি প্রত্যাহার
সারাদেশ

ছাত্রলীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আফজাল খান নামের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের সামনে লাঞ্ছিত করার ঘটনায় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেনসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (০৭ এপ্রিল) রাতে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেনকে সুনামগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর আগে এ ঘটনায় বুধবার দুপুরে ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম ও এএসআই আনোয়ার হোসেনকেও প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, ধর্মপাশা উপজেলার বাসিন্দা ঢাবি ছাত্রলীগ নেতা আফজাল খান হেফাজতের তাণ্ডব নিয়ে ফেসবুকে কিছু ছবি শেয়ার দেন। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ছেলে তাকে লাঞ্ছিত করেন এবং পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেন। পুলিশ আফজাল খানকে হাতকড়া পড়িয়ে সবার কাছে ক্ষমা চাওয়ায়। এরপরে তাকে থানায় নেওয়া হয়। থানায় নিয়ে পরিচয় পাওয়ার পর তাকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় রাতে ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে পুলিশ তাকে আটক করে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা