সারাদেশ

৪৮ মামলায় আসামি ৩০ হাজার, গ্রেফতার ৩২

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত বিক্ষোভকারীর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৮টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৩০ হাজারেরও বেশি লোককে। এর মধ্যে ছয়টি মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়। অবশিষ্ট মামলায় সবাই অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী।

সর্বশেষ মঙ্গলবার সদর থানায় আরও ৭টি মামলা দায়ের করা হয়। পুলিশ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এসব মামলা করা হয়েছে। সদর মডেল থানাতেই ৪২টি মামলা হয়েছে। এছাড়া আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়। এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩২ জনের মধ্যে হেফাজতে ইসলামের কোন নেতা-কর্মী নেই। গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরতালের দিন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী আরমান আলিফ (২২)। গত ৪ এপ্রিল রাতে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‌্যাব ১৪-এর একটি দল গ্রেফতার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, তিন থানায় এ পর্যন্ত ৪৭টি মামলা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ১টি মামলা হয়েছে বলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা