সারাদেশ

বাবার সঙ্গে সবিজ চাষে খুশি শিশু সৈকত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের একটি গ্রাম বেলাগাঁও। এ গ্রামের অসংখ্য মানুষ নিজের জমিতে, কেউ ভাড়া করা জমিতে কিংবা বর্গা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেন। কৃষক পরিবারের নারী, বৃদ্ধ সবাই ফসল ফলানোর কাজে শ্রম দিয়ে থাকেন। একইভাবে শিশুরাও পরিবারের কৃষি কাজে শ্রমের মাধ্যমে সহযোগিতা দিয়ে থাকেন।

শিশু সৈকত ইসলাম (১২)। তার বাবা আব্দুল মন্নান নিজের এবং অন্যের জমি বর্গা নিয়ে বিভিন্ন রকম সবজি চাষ করেন। বাবার মত সেও সবজি ক্ষেত দেখাশোনা করে। ফসল কিভাবে উৎপাদন করতে হয় সে বিষয়ে তার তেমন কোন ধারণা না থাকলেও বাবা যেভাবে ফলন ফলায় সৈকত সেভাবে করার চেষ্টা করে। তবে এবার মিষ্টি কুমড়ার ফলন ভালো হওয়ায় খুবই আনন্দিত মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী সৈকত। তার চোখে মুখে তাই আনন্দের হাসি। এ হাসিই বলে দেয় ফসলের এ বাম্পার উৎপাদন তাদের পরিবারের অনেক অপূর্ণতা পোষিয়ে দিবে।

বৃহত্তম হাওর হাকালুকি বর্ষায় জলে ভরে গেলে অনেকটা ছোটখাটো সাগরের মতোই মনে হয়। তখন এ হাওর পারের অন্যান্য গ্রামের মত বেলাগাঁও গ্রামটিকে সাগরে ভাসমান গ্রাম মনে হয়।

বেলাগাঁও গ্রামের অধিকাংশ মানুষের জীবন-জীবিকা এ হাওর কেন্দ্রিক। কেউ ধান চাষি, মৎস্যজীবী কিংবা নৌকার মাঝি। আবার কেউ সবজি চাষি। হাওরে উৎপাদিত সবজির মধ্যে অন্যতম প্রধান অর্থকরী ফসল মিষ্টি কুমড়া।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা