সারাদেশ

যুবকের ছুরিকাঘাতে ২ জন নিহত, গুরুতর ৩

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর পাঁচ ব্যক্তিকে এলোপাতাড়ি করেছেন ইউনুস নামে এক যুবক। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহত দুজন হলেন, ছগরিয়াপাড়া গ্রামের আবুল ফজলের ছেলে মো. ফরহাদ মিয়া (৫০) ও দেওয়ান আলীর ছেলে আলী আকবর (৫৬)। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম মো. ইউনুস আলী (৩০)। তিনি একই গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. মান্নান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে ইউনুস আলী তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটি করে বড় একটি ছুরি হাতে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে পথে যাকে সামনে পেয়েছেন, তাকেই ছুরিকাঘাত করেছেন।

ইউনুস প্রথমে ছুরিকাঘাত করেন মামাতো ভাই আল আমিনকে। বাধা দিতে এলে সম্পর্কে এক নানাকে ছুরি হাতে নিয়ে ধাওয়া দেন।

নিজের জমি থেকে ফেরার পথে পেছন দিক থেকে ফরহাদ মিয়ার পিঠে ছুরিকাঘাত করেন ইউনুস আলী। এরপর ছুরিকাঘাত করেন আলী আকবরকে। এ ছাড়া ইউনুস আলীর ছুরিকাঘাতে আহত হয়েছেন সেন্টু মিয়া ও অপর এক অজ্ঞাতনামা ব্যক্তি।

তাদের মধ্যে ফরহাদ মিয়া ও আলী আকবর মারা গেছেন। ছুরিকাহত অপর তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাহিমা শারমিন বলেন, ফরহাদ মিয়া নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের এক জায়গায় ও হাতের দুই জায়গায় ছুরি–জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নজরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ইউনুস আলী একাই পাঁচজনকে কুপিয়েছেন। নিহত হয়েছেন দুজন আর আহত হয়েছেন অপর তিনজন। পরে স্থানীয় লোকজন ইউনুসকে আটক করে পিটুনি দেন এবং দড়ি দিয়ে বেঁধে ফেলেন। এরপর তাকে নরসিংদী মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে পুলিশি পাহারায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, ইউনুস খুবই চুপচাপ ধরনের ব্যক্তি। কারও সঙ্গে খুব একটা কথা বলতেন না তিনি। কিছুদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। তবে মেডিকেল প্রতিবেদনে তার মানসিক ভারসাম্যহীন অবস্থার কথা উল্লেখ থাকায় তিনি বিদেশ যেতে পারেননি। এ নিয়ে কিছুটা হতাশার মধ্যে ছিলেন। তবে তিনি এমন ঘটনা ঘটাবেন তা কেউ ভাবতেও পারছেন না।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা