সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ১২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : কোভিড-১৯ মোকাবেলায় ঘোষিত লকডাউনের ৩য় দিনে করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলা, লকডাউন কার্যকর এবং গণসচেতনতা বৃদ্ধির নিমিত্তে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১২ জনকে জরিমানা করেছে।

বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মাস্ক ব্যবহার না করায় এবং হোটেল খোলা রেখে হোটেলের ভেতর বসিয়ে খাবার পরিবেশন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরকার ৫টি মামলায় জরিমানা করেন। রুহিয়া, ঢোলারহাট ও ভুল্লি বাজারে অভিযান চালিয়ে ২ হোটেল মালিকসহ ৫ জনকে জরিমান করেন। রুহিয়া বাজারের বিছমিল্লাহ ভাতের হোটেলে অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে হোটেলের ভেতর খাবাররত অবস্থায় হাতেনাতে ধরতে সক্ষম হন এবং হোটেল মালিক জিয়ারুলকে জরিমানা করেন।

অপরদিকে, ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ শহরের ঠাকুরগাঁও চৌরাস্তা, বড়মাঠ, বরুনাগাঁও এবং ফাড়াবাড়ি হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্কবিহীন চলাচল করায় ৭ জনকে আর্থিক জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ সময় তিনি পথচারীদের মাস্ক ব্যবহার করার জন্য সচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধ করেন এবং দরিদ্র লোকজনকে মাস্ক বিতরণ করেন।

সান নিউজ/বি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা