সারাদেশ

গাইবান্ধায় ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বাদশা মিয়া (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী হাওয়াখানা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটো চালকসহ আহত হয়েছে ৩ জন।

নিহত বাদশা মিয়া উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমস্ পাড়া গ্রামের ওমর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জানাযায়, আজ ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী হাওয়াখানা নামকস্থানে রংপুরগামী একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গোবিন্দগঞ্জগামী একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দিলে অটো ভ্যানটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে মাছ ব্যবসায়ী বাদশা মিয়া গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা