সারাদেশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার নিহত

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে মালবাহী ট্রলি গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে দাখিল মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাদ্রাসার অপর একজন শিক্ষকসহ দুজন।

বুধবার (৭ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার চন্দ্রমোহন উপজেলায় বরিশাল-বাউফল আঞ্চলিক সড়কের টুমচর এলাকাধীন ভেদুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আব্দুল জলিল (৪৮) সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা এবং টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া আহতরা হলেন- একই মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন ও তার ছেলে মোটরসাইকেল চালক আলাউদ্দিন। এদের দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার সান নিউজকে জানান, ‘দুর্ঘটনার পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রলি গাড়িটি আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা