সারাদেশ

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া হান্নান মোল্লা উপজেলার মিঠাপুর গ্রামের দলিল মোল্লার ছেলে। এ ঘটনায় ওই বৃদ্ধকে আসামি করে বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগড়া থানায় মামলা করেন শিশুটির মা।

মামলায় অভিযোগ করা হয়, গত ১ এপ্রিল দুপুরে প্রতিবেশি শিশুটি হান্নান মোল্লার সবজি খেতে শাক আনতে যায়। সেখানে শিশুটিকে মুখ চেপে ধরে জোর করে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। বাড়িতে এসে শিশুটি তার মা-বাবাকে জানায়। লোকলজ্জার ভয়ে শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বুধবার শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি (তদন্ত) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নড়াইল সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা