সংগৃহীত
অপরাধ

রাজধানীতে শিশু ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে টুথব্রাশ কিনে বাড়ি ফেরার পথে ১৩ বছরের কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে নয়টার দিকে খিলগাঁও চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: উলিপুরে পলাতক আসামি আটক

পরে রোববার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়

শিশুটির মা জানান, গতকাল রাতে আমার মেয়ে টুথব্রাশ কেনার জন্য খিলগাঁও চৌরাস্তা যায়। ব্রাশ কিনে বাসায় ফেরার পথে অজ্ঞাত ৩০ বছর বয়সী এক যুবক স্থানীয় বউবাজার গলির মাথায় নির্মাণাধীন পরিত্যক্ত এক বাড়িতে নিয়ে গিয়ে তার মেয়েকে ধর্ষণ করে।

তিনি বলেন, আমার মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ওই যুবক পালিয়ে যায়। আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করি। পরে খিলগাঁও থানায় গিয়ে রাতেই বাদী হয়ে একটি মামলা দায়ের করি। এরপর ভোর সাড়ে পাঁচটার দিকে খিলগাঁও থানা পুলিশ আমার মেয়েকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আমার মেয়ে হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আজ ভোরের দিকে ধর্ষণের শিকার এক শিশুকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে তাকে ওসিসিতে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা