সারাদেশ

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা শিপন খান (২৭) নিহত হয়েছেন।

বুধবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মাধবপুর-চুনারুঘাট সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিপন খান চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও চুনারুঘাট পৌর শহরের বড়াইল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিপন খান দুই সহপাঠীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মাধবপুর উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে তেলিয়াপাড়া চা বাগান গেইটের সামনে একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের দুই সহপাঠী আহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও বিজিবি সদস্যরা পিকআপ ভ্যানটি আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করেন।

চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এফসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা