সারাদেশ

বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১৮

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে বিভাগে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ১৩৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। একই সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন আরও ৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অফিসের দেয়া তথ্য অনুযায়ী বরিশাল জেলায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় মৃত্যুবরণ করেছেন একজন বৃদ্ধ। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

এছাড়া অপর একজনের মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি ভোলা জেলার বাসিন্দা ছিলেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।

পটুয়াখালীতে ১১ জন, ভোলায় ৩২ জন, পিরোজপুরে ১৩ জন, বরগুনায় ৫ জন এবং ঝালকাঠি জেলায় ১০ জন আক্রান্ত সনাক্ত হয়েছেন। এ নিয়ে বরিশালে মোট ৫ হাজার ৪৪০ জন আক্রান্ত ও ৯৪ জনের মৃত্যু, পটুয়াখালীতে আক্রান্ত এক হাজার ৮৫৬ জন ও মৃত্যু হয়েছে ৪৪ জনের। ভোলা জেলায় এক হাজার ২৫৫ জন আক্রান্ত ও মৃত্যু ১১ জনের।

পিরোজপুরে মোট আক্রান্ত এক হাজার ৩১৩ ও মৃত্যু ২৭ জনের, বরগুনায় এক হাজার ৯৫ জন আক্রান্ত ও ২২ জনের মৃত্যু এবং ঝালকাঠি জেলায় এ পর্যন্ত মোট ৯৪২ জন আক্রান্ত শনাক্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে হাসপাতালটিতে করোনা ওয়ার্ডে ১৪৬ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ৩৬১ জনের মৃত্যু হয়েছে।

একই সময় ১৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৬ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ৯৩ জন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি- পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, এক দিনে ল্যাবটিতে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে। ২০২০ সালের ৮ মে পিসিআর ল্যাব স্থাপনের পরে একদিনে এটাই তাদের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

পিসিআর ল্যাব থেকে গত মঙ্গলবার রাতে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ১৮৮ জনের নমুনা পরীক্ষা করেছেন তারা। যার মধ্যে থেকে ৭৩ জনের করোনা পজেটিভ এসেছে। যা মোট পরীক্ষার ৩৮ দশমিক ৮২ ভাগ।

এর আগে গত সোমবার সনাক্তের হার ছিল ৩১ দশমিক ১৮। এদিন ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা পজেটিভ আসে। তাছাড়া রোববার শনাক্তের হার ছিল ২১ দশমিক ৬২ শতাংশ।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা