সারাদেশ

চাকরির প্রলোভন দেখিয়ে হত্যা, আটক ৩

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের মিঠাপুকুরে চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র দেখিয়ে সাড়ে আট লাখ টাকা হাতিয়ে নেয়ার পরও কবির হাসান নামের এক যুবককে খুন করা হয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

গাজীপুরের জাতীয় কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফনের পাঁচ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করে মঙ্গলবার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাঁঠালী নয়াপাড়া দাফন করা হয়েছে। এর আগে পরিচয় শনাক্ত হওয়ার পর কবির হাসানের লাশ জাতীয় কবরস্থান থেকে উত্তোলন করে সোমবার গভীর রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলায় গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, মিঠাপুকুর উপজেলার কাঁঠালী নয়াপাড়া গ্রামের জাকিউল ইসলামের ছেলে কবির হাসান সরকারি চাকরির জন্য অনেক দিন থেকেই বিভিন্নস্থানে ধর্ণা দিচ্ছেন। পূর্ব পরিচিত সূত্রে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফজর আলীর ছেলে নাজমুল কিছুদিন আগে কবিরকে একটি মন্ত্রণালয়ের ডাইভার পদে চাকরি দেওয়ার প্রলোভন দেন।
মন্ত্রণালয়ের ড্রাইভার পদে একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করে কবিরের কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা নেন নাজমুল ইসলাম। চাকরিতে যোগদানের আগে ড্রাইভিং শেখানোর কথা বলে তাকে ২৫ মার্চ গাজীপুরে ডেকে নেন।
চার দিন তত্ত্বাবধানে রাখার পর ২৯ মার্চ রাতে সাফারি পার্কের ভেতর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন ৩০ মার্চ সকালে মুখে টেপ ও গলায় রশি বাঁধা অবস্থায় অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার করে থানা পুলিশ।
এরপর ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে লাশটি হস্তাস্তর করে পুলিশ। তারা বেওয়ারিশ লাশ হিসেবে কবিরকে দাফন করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তার পরিচয় শনাক্ত করে। কবর থেকে লাশ উত্তোলন করে পরিবারের কাছে লাশ হস্তাস্তর করে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছে মূল আসামি নাজমুল ইসলাম।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, কবির হাসানের লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা গত সোমবার রাতে লাশ বাড়িতে নিয়ে এসেছে। মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা