সারাদেশ

৪২টি ওয়াগনে আসল ১৩শ ১৩ মেট্রিক টন পেঁয়াজ

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা: গত শুক্রবার ১৫শ মেট্রিন টন পেঁয়াজ আমদানির পর আবারও চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারতীয় ১৩শ ১৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিকেল পাঁচটায় ৪২টি রেল ওয়াগনে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়।

দর্শনা বন্দরে পেঁয়াজ খালাসে নিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট রায়হান ও রফিকুল ইসলাম জানান, আমদানিকারক চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স ৫শ ৯৯ দশমিক ৯৭০ মেট্রিক টন ও ফেনীর রূপসী বাংলা ৭শ ১৩ দশমিক ৫৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে।

প্রতি টন পেঁয়াজের ইনভয়েস মূল্য ২৫০ ডলার। তবে শতকরা ১০ ভাগ শুল্ক আরোপ করায় পেঁয়াজ আমদানিতে খুব একটা লাভ হচ্ছে না বলে জানা গেছে আমদানিকারকের প্রতিনিধিদের কাছ থেকে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী জানান, আমদানি করা পেঁয়াজ যশোর নওয়াপাড়ায় বুকিং নিয়েছে আমদানিকারকরা।

তিনি আরো জানান, রমজান মাসকে সামনে রেখে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ বন্দর দিয়ে ভারত থেকে আরো পেঁয়াজ আমদানি আরো হতে পারে।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা