সারাদেশ

সাফারি পার্কে অজ্ঞাত যুবকের লাশ 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে মঙ্গলবার (৩০ মার্চ) সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় প্যান্টের বেল্ট বাধা ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তবিবুর রহমান জানান, 'পার্কের দক্ষিণ-পূর্ব চার নং গেটের ভেতর ইন্দ্রপুর গ্রামের অংশে পার্কের সীমানা প্রাচীরের ভেতরে স্থানীয় গ্রাম পুলিশ মো. সারোয়ার ওই যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে জানান।'

পরে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবগত করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গলায় প্যান্টের বেল্ট ও হলুদ রংয়ের জামা বাঁধা ছিল ও মুখ স্কচটেপে আটকানো ছিল। তার পরনে সাদা শার্ট, ছাই রংয়ের প্যান্ট, কালো চামড়র জুতা ছিল। লাশ উদ্ধারের সময় তার নাক দিয়ে তাজা রক্ত ক্ষরণের আলামত রয়েছে।

ধারণা করা হচ্ছে, ২৯ মার্চ রাতের শেষ দিকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর লাশটি পার্কের সীমানা প্রাচীরের উপর দিয়ে ভেতরে ফেলে রেখে গেছে।

শ্রীপুর থানার এসআই মো. আমজাদ শেখ জানান, 'আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।'

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা