ছবি : সংগৃহিত
পরিবেশ
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

গাজীপুরে জেব্রার পালে নতুন শাবক

জেলা প্রতিনিধি : গাজীপুর জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পালে যুক্ত হয়েছে নতুন শাবক। পার্কে জেব্রার সদস্য সংখ্যা ২৫ থেকে বেড়ে ২৬ এ দাঁড়িয়েছে।

আরও পড়ুন : সিফুড নিতে বিদেশি ব্যবসায়ীদের আহ্বান

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে জেব্রা শাবক জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম।

তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে মা জেব্রাটি জঙ্গলের ভেতরে অপেক্ষাকৃত ঠান্ডা কোনো স্থানে অবস্থান করছিল। ধারণা করা হচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে শাবকটির জন্ম হয়েছে।

আরও পড়ুন : ৪১ জেলায় তাপদাহ, শিলা বৃষ্টির সম্ভাবনা

এসময় পালের অন্য সদ্যসরাও শাবকটিকে আগলে রাখে, নিরাপত্তা দেয়। এরই ফাঁকে কর্তৃপক্ষের নজরে আসে জেব্রা শাবকটি। নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি আড়াল করে রাখা হয়েছিল।

পার্ক সূত্রে, দক্ষিণ আফ্রিকা থেকে পশুপাখি আমদানিকারক প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে ২০১৩ সালের পর থেকে কয়েক দফায় জেব্রাগুলো আনা হয়।

আরও পড়ুন : ফের তাপপ্রবাহের পূর্বাভাস

কোয়ারেন্টাইনের পর সেগুলো পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্ত করা হয়। সেখানে বেশ কিছু আফ্রিকান প্রাণীও রয়েছে।

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান বলেন, জেব্রা শাবক সাত থেকে আট মাস মায়ের দুধ খেয়ে থাকে। এরা পাল ধরে ঘুরে বেড়াতে পছন্দ করে। পালের অন্য সদস্যরাও নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে।

আরও পড়ুন : ফের ৬ জেলায় মৃদু তাপপ্রবাহ

১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে একটি নারী জেব্রা। প্রকৃতিতে এরা ২০ বছর বাঁচে। আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে।

তিনি আরও বলেন, পুষ্টিগুণের কথা চিন্তা করে মা জেব্রার খাবারে বেশ পরিবর্তন আনা হয়েছে। গাজর, ভুট্টা ও ভুসি বাড়িয়ে দেওয়া হচ্ছে নিয়মিত। ঘাসের পাশাপাশি তাদের ছোলাও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

জেব্রা শাবক ও মা জেব্রা উভয়ই সুস্থ আছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা