সারাদেশ

সাংবাদিক মুজাক্কির হত্যা: ১২ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : অনলাইন নিউজ পোর্টাল ‘সান নিউজ’ এর জেলা প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় জেলে থাকা ১২ আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান এ আদেশ দেন।

এ নিয়ে সাংবাদিক বুরহান হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে ১৩ জনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগে আদালতে ১২ আসামির তিন দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আজ ওই আবেদনের ওপর শুনানি করে ১২ আসামির প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া ১২ আসামি অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। পরে সাংবাদিক বুরহান হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- ফয়সল আলম টিটু, মো. সেলিম, সুজায়েত উল্যাহ, আজিজুল হক মানিক, মো. আলমগীর হোসেন, ইউছুফ নবী বাহাদুর, মো. রাহাত, আবদুল আমিন মোশারফ হোসেন, মো. মাসুদুর রহমান, বিক্রম চন্দ্র ভৌমিক ও দেলোয়ার হোসেন।

আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মিথ্যাচারের অভিযোগ এনে গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। ওইসময় কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলাকালে সাংবাদিক বুরহান উদ্দিন গুলিবিদ্ধ হন। ঘটনার একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহত সাংবাদিক বুরহানের বাবা নুরুল হুদা মাস্টার বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা